ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুর শহরে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা সাবেক সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বানও জানানো হয়।বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বায়তুল আমিন চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।মিছিল শুরুর আগে বায়তুল আমিন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যসহ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জোরদার করার আহ্বান জানান তিনি।ছাত্র রাজনীতির প্রসঙ্গ তুলে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তিনি এ ধরনের ঘটনার অবসান এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা কামনা করেন। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আবুল হোসাইন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউনুছ হেলাল, চাঁদপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুর আলম এবং খেলাফতে মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শোয়াইব।এ ছাড়া জেলা জামায়াতে ইসলামীর সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসিবুর রহমান হাসানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
৫ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

“মতলব উত্তরে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী ভিকটিমের আপন বোন গ্রে-ফ-তা-র’’

“মতলব উত্তরে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী ভিকটিমের আপন বোন গ্রে-ফ-তা-র’’

মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত ৫ বছরের শিশুর জীবন।

মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত ৫ বছরের শিশুর জীবন।

সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ হাসান টিপুর গণসংযোগ

সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ হাসান টিপুর গণসংযোগ

“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ০২জন সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার”

“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ০২জন সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার”

কলাকান্দার সেই ক্ল্যুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: মায়ের হত্যাকারী ছেলে জনি গ্রেফতার

কলাকান্দার সেই ক্ল্যুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: মায়ের হত্যাকারী ছেলে জনি গ্রেফতার

ইউনিয়ন পরিষদের কাজে বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

ইউনিয়ন পরিষদের কাজে বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আশরাফুর রহমান বাবুকে মতলবে এসএসসি ৯৪ ব্যাচের সংবর্ধনা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আশরাফুর রহমান বাবুকে মতলবে এসএসসি ৯৪ ব্যাচের সংবর্ধনা

মতলব উত্তরে ৪০ পিস ই-য়া-বা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মা-দ-ক ব্যবসায়ী গ্রে-ফ-তার

মতলব উত্তরে ৪০ পিস ই-য়া-বা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মা-দ-ক ব্যবসায়ী গ্রে-ফ-তার

মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে চাঁদপুরে ছাত্রশিবিরের ' ম্যারাথন' অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে চাঁদপুরে ছাত্রশিবিরের ' ম্যারাথন' অনুষ্ঠিত

তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে আসতে হবে, তাহলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: জাকির হোসেন সরকার

তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে আসতে হবে, তাহলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: জাকির হোসেন সরকার

চাঁদপুর থেকে স-ন্ত্রা-স-বিরোধী মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

চাঁদপুর থেকে স-ন্ত্রা-স-বিরোধী মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

দেশজুড়ে লোডশেডিংয়ের প্রভাব হাইমচরেও, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন এলাকাবাসী

দেশজুড়ে লোডশেডিংয়ের প্রভাব হাইমচরেও, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন এলাকাবাসী

মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী

মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দৈনিক চাঁদপুর দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন।

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দৈনিক চাঁদপুর দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন।

সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ হাসান টিপুর গণসংযোগ

সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ হাসান টিপুর গণসংযোগ

মতলব উত্তরে ১১ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণে-র অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার

মতলব উত্তরে ১১ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণে-র অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার

কোলেস্টেরল থাকার কারণ কি

ওজন কম বা রোগা হওয়া সত্ত্বেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার প্রধান কারণ হচ্ছে— এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। কারণ আপনার শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। এ ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও রোগা ব্যক্তি কখনোই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না— এমনটি নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই, তা মোটেও ঠিক নয়।  চলুন জেনে নেওয়া যাক, রোগাদের যে কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে—  ১. ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। ২. যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন, তাদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যারা মদপান কিংবা ধূমপান করেন, তারা রোগা হলেও তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন-তখন। ৩. রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তারা শরীরচর্চা করেন না একেবারেই। শরীরচর্চা করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে যায়। আর শরীরচর্চা না করলে স্বাভাবিকভাবেই এলডিএলের মাত্রা বেড়ে যায়।  কারণ এমন অনেক মানুষ আছেন, যারা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এসব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

কোলেস্টেরল থাকার কারণ কি
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন